বর্ষা-মাহিরের প্রেমের জেরে জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্ষা-মাহিরের প্রেমের জেরে জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত ছাত্রী বর্ষা শাবনাম জানিয়েছে, তার এবং তার বয়ফ্রেন্ড মাহির রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে বর্ষা নিজে জোবায়েদকে খুনের বিষয়ে জানতেন না।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহিরের সম্পর্ক ৯ বছরের। মাহির বুরহান উদ্দীন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ত, আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজে সেকেন্ড ইয়ারে। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের ভাঙন ঘটে, এবং বর্ষা মাহিরকে জানায়, তিনি জোবায়েদকে পছন্দ করে। এরপর রাগ ও ক্ষোভে মাহির ও তার বন্ধু নাফিস জোবায়েদকে হত্যা করে। পুলিশ জানায়, বর্ষা জোবায়েদের সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক রাখতেন না এবং তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বার্তালাপ পাওয়া যায়নি।

জোবায়েদ হোসাইন ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতেন। গত এক বছর ধরে তিনি আরমানিটোলার রৌশান ভিলা বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন। ১৯ অক্টোবর বিকেল ৪:৪৫ মিনিটে ওই বাসার তিনতলায় জোবায়েদকে খুন করা হয়।

পরবর্তী সময়ে শিক্ষার্থীরা দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে বংশাল থানার সামনে বিক্ষোভ ও মোড় অবরোধ করে। রাত ১১টায় পুলিশ বর্ষাকে হেফাজতে নেয়। যদিও এখনও মাহির রহমান ও তার বন্ধু নাফিস গ্রেপ্তার হয়নি।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মামলার প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জোবায়েদ হত্যার মামলায় বাদীপক্ষ আশা করছে দ্রুত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ