ডিএমপির প্রসিকিউশন বিভাগের নতুন ডিসি আশিস - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপির প্রসিকিউশন বিভাগের নতুন ডিসি আশিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকার মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে পদায়ন করা হয়েছে। বর্তমানে তিনি ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের ডিসির দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়েছে।

এদিকে একই আদেশে ঢাকার মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মো. তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং ক্রাইম বিভাগের ডিসি মো. মনিরুল ইসলামকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে ডিসি হিসেবে বদলি করা হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ