নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বড় সংগ্রামের নাম : প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বড় সংগ্রামের নাম : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দৈনিক নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বড় সংগ্রামের নাম।

তিনি বলেছেন, ফ্যাসিবাদী আমলে পত্রিকার সাংবাদিকদের নির্যাতন করা হয়। সবাইকে এসব লিখে রাখা উচিত।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ভ্রমণ গাইড

শফিকুল আলম বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, পারেননি। শেখ হাসিনা সেটা পেরেছিলেন। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিল হাসিনা।

তিনি উল্লেখ করে, (ফ্যাসিবাদী আমলে) সব গণমাধ্যম এক সুরে কথা বলতো। তখন নয়া দিগন্ত দাঁড়িয়ে ছিল, সেসময় দাঁড়িয়ে থাকাই ছিল সবচেয়ে বড় জিহাদ।

শেখ হাসিনার পুরো শাসনের ঘটনাবলি লিখে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ