দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: খবরের কাগজ

বিগত দিনে দেশের গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘একটি জাতিকে ধ্বংস করতে দুটি জিনিস যথেষ্ট। তার একটি হচ্ছে সংস্কৃতি। যেখানে সারাক্ষণ নাচ-গান ও সিরিয়ালের মধ্যে রাখা। অপরটি হচ্ছে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তাহলে এদেশে কোনো সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানী তৈরি হবে না। অর্থাৎ একটি অর্থবহ জাতি তৈরি হবে না।’

তিনি আরও বলেন, ‘বাহাত্তরের পরে এমপিওভুক্ত শিক্ষকদের সম্মানিত করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষক-কর্মচারীদের অবশ্যই সম্মানিত করা হবে এবং দাবি পূরণে বিএনপি সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।’

বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহসভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ