নবীনগরে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবীনগরে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে আওয়ামী লীগের শতাধিক কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছে। এডভোকেট এম এ মান্নানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে তারা।

শনিবার সকালে (২৫ অক্টোবর) খড়িয়ালায় এডভোকেট এম এ মান্নানের হাতে ফুলের তোড়া দিয়ে শতাধিক নারী-পুরুষ বিএনপি’র প্রতি সমর্থন করে এক সভার আয়োজন করেন।

এডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, এদেশ আমাদের সকলের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনাদের সমর্থন ও ভালোবাসা নবীনগরে স্মরণীয় হয়ে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ