ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে বিএনপির এমপি পদে মনোনয়নপ্রত্যাশী আমিনুল হক বলেছেন, ফ্যাসিস্ট চক্র জনগণের আন্দোলনকে ভয় পেয়ে ষড়যন্ত্র করছে। তিনি উল্লেখ করেন, পোশাক কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

আমিনুল হক বলেন, বিএনপি একটি মানবিক ও জনগণের দল, যা ধ্বংস নয়, উন্নয়ন ও মানবসম্পদের বিকাশে বিশ্বাস করে। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশও দেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঢাকার ১৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে

আমিনুল হক আরও বলেন, জনগণের পাশে থাকা এবং তাদের কষ্টে সহযোগিতা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

এর আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ