জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে: রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সোমবার (২৭ অক্টোবর) বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের এ আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে।

রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ