দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তার আগে এখন মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে কয়েক ধাপে মতবিনিময় করেছেন নীতিনির্ধারকরা।
রোববার (২৭ অক্টোবর) সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফরিদুপর ও ময়মনসিংহের অন্তত চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘প্রতিটি আসনেই একাধিক ক্লিন ইমেজের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির হাতে রয়েছে। কয়েক দফায় তাদের তথ্য ও মাঠ পর্যায়ের অবস্থান যাচাই-বাছাই করা হয়েছে। দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে।’
জনতার আওয়াজ/আ আ