নানা আয়োজনে রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নানা আয়োজনে রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজশাহীতে নানা আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবস উপলক্ষে আজ সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচি আয়োজন করে দলটির জেলা ও মহানগর শাখা।

এদিন সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড়ে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু এবং মহানগর বিএনপির সাবেক সদস্য রিতা।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করতে একটি দল ষড়যন্ত্র করছে। তারা পিআর পদ্ধতি নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু এটা কখনো সফল হবে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু মহানগর ও উপজেলা পর্যায়ে দাড়িপাল্লা দিয়ে ভরে দিয়েছে। জামায়াতে ইসলামী একটি মোনাফেক দল। এই দল জন্মলগ্ন থেকে খারাপের দিকে কাজ করেছে। ১৯৪৭ সালে ভারতের পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। ১৯৮৬ সালে স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বের হয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ এর সাথে নির্বাচনে। এই মোনাফেক দল থেকে সাবধান থাকতে দেশবাসীকে আহ্বানও জানান তারা।

সভাপতির বক্তব্যে নগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, কোনো শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। দীর্ঘ ১৮ বছর যেভাবে যুবদল রাজপথে ছিলো, এখনো আছে। সকল ষড়যন্ত্র যুবদল রুখে দেবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন। ফিরেই তিনে নির্বাচনি প্রচারণায় নামবেন বলেও জানান তিনি।

বক্তব্য শেষে নেতারা বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সোনাদিঘীর মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্ মখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।

এছাড়াও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি, সহ ক্রীড়া সম্পাদক লাভলী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেলে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে জাদুঘর মোড় থেকে পৃথক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। এসময় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দেবাশীষ রায় মধু।

পথসভায় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দাবি করেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবদলই পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করছে।

র্যালি ও পথসভাকে ঘিরে রাজশাহী নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগানে রাজশাহীর প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ