বিএনপির প্রতিনিধি দলের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
জনতার আওয়াজ/আ আ