রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল করতে না পারে: নৌ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল করতে না পারে: নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আলোচনা সভায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: খবরের কাগজ
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলের নেতারা ঘাট দখল করে ঘাটকে যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সবাই তা প্রতিহত করবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়ায় নলচিরা ঘাট পরিদর্শনের সময় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা বলেন, ‘এর আগে আমাদের এখানে আসতে দেওয়া হয়নি। আমরা এখানে আসতে পারিনি, কাজ করতে পারিনি। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিলেন। কেন একটা নদীবন্দর ঘোষণা করতে এত বছর লাগল? বন্দর হলে আমরা এর উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন, সে এসে ঘাট দখল করবে। এর আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ, সরকারের সম্পদ। এটাকে আপনারা দেখে শুনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে শিগগিরই ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই, আমি থাকতেই যেন এ ফেরি উদ্বোধন করতে পারি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতনসহ স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ