কাল বুধবার সাবেক এমপি,এএনএম ইউসুফের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আগামীকাল ২৯ অক্টোবর, বুধবার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক এমপি, শিক্ষানুরাগী, আইনজীবী, সমাজসেবক এএনএম ইউসুফ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জুনিয়রদের উদ্যোগে তাঁর প্রতিষ্ঠিত ঢাকা কোর্টস্থ মেট্রোপলিটান আইনজীবী সমিতি মিলনায়তনে বিকাল ৩.৩০ মিনিটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত ২২ অক্টোবর ২০২৫, তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকী ছিল।
বাংলাদেশ মুসলিম লীগ প্রধান মরহুম ইউসুফ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। কুলাউড়া অঞ্চলে তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজ, এমএ গণি কলেজ ও জুনিয়র স্কুল, সিংগুর-শ্রীপুর-শাহজালাল উচ্চ বিদ্যালয় সমূহের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে চিরভাস্বর হয়ে আছেন।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংবাদিকসহ সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
জনতার আওয়াজ/আ আ