লোকালয়ে ঢুকে পড়ল ১১ ফুটের অজগর, মহামায়া বনে অবমুক্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লোকালয়ে ঢুকে পড়ল ১১ ফুটের অজগর, মহামায়া বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১১ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে উপজেলার মহামায়া পাহাড়ি বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বন বিভাগ অজগরটিকে বনে ফিরিয়ে দেয়। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর এলাকায় সাপটি দেখতে পায় স্থানীয়রা।

এলাকাবাসী জানান, হঠাৎ করে একটি বিশাল অজগর লোকালয়ের একটি বাড়ির পাশে ঢুকে পড়লে তারা আতঙ্কিত হয়ে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে।

বন বিভাগের জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে আজ (বুধবার) সকালে মহামায়া ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ