চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি: ইসি সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

রবিবার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গত দুই মাসে ভোটার সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন এখন পর্যন্ত দেশের ভোটার। দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, এই ভোটার তালিকা দিয়েই হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন।

প্রবাসীদের ভোটের নিবন্ধন নিয়ে তিনি বলেন, ‎১৬ নভেম্বর অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করবেন। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের ১১টা দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ