প্রার্থী তালিকা চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থী তালিকা চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সে লক্ষ্যে আজ (সোমবার) দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানিয়েছে, আজকের বৈঠকটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।

বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়েও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা শেষে একক প্রার্থীদের নাম তাদের হাতে তুলে দেওয়া হতে পারে।

বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, উভয় বৈঠকেই তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য আগে থেকে জানানো হয়নি।

রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বার্তায় বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “দল যাকেই যে আসনে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিএনপির আরেকটি সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’ ইস্যুসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

স্থায়ী কমিটির দুই সদস্য যুগান্তরকে জানিয়েছেন, সোমবারের বৈঠকটি মূলত মনোনয়ন চূড়ান্ত করার জন্যই আহ্বান করা হয়েছে। সাংগঠনিক টিমের সঙ্গে মতবিনিময়ের পর প্রাথমিকভাবে আসনভিত্তিক একক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রাতেই গুলশান কার্যালয়ে ডাকা চারজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, “আমাদের হঠাৎই ডাকা হয়েছে। ধারণা করছি, প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতেই আজকের এই বৈঠক।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ