প্রতিটি মেয়ের মোনামি ম্যামের মতো সাহসী হওয়া উচিত: জুমা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিটি মেয়ের মোনামি ম্যামের মতো সাহসী হওয়া উচিত: জুমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামির ছবি বিকৃত করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন। আজ সকালে মামলাটি দায়ের করা হয়। মামলার সময় ডাকসুর সদস্যরাও শিক্ষিকার সঙ্গে উপস্থিত ছিলেন।

ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি মূলত করা হয়েছে শিক্ষিকা মোনামির একটি সম্পাদিত ছবি ফেসবুকে পোস্ট করার কারণে।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মন্তব্য করেছেন, “প্রতিটি মেয়ের মোনামি ম্যামের সাহসী হওয়া উচিত। সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিরুদ্ধে এমন বোল্ড স্টেপ নেওয়া উচিত।”

মামলায় উল্লেখ করা হয়েছে, এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার জন্য ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন:

১. সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার
২. লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ
৩. ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন
৪. আশফাক হোসাইন ইভান

মামলার এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে অব্যাহত ছবি ও পোস্টের মাধ্যমে শিক্ষিকাকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ