জুলাই সনদ আদেশ রাষ্ট্রপতির কাছ থেকে নেওয়া হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ আদেশ রাষ্ট্রপতির কাছ থেকে নেওয়া হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ দিতে হবে। সেই আদেশ দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসকেই। এখন যদি এই আদেশ চুপ্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) কাছ থেকে নিতে হয়, তবে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।’

রবিবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা ৩০০ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। গুণগত ও কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে যেন একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি, এর জন্য রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব রয়েছে।’

নির্বাচন কমিশন ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। এর ফলে কমিশনকে ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে। যদি নির্বাচনে কোনো অনিয়ম হয়, তখনো তারা এর ব্যাখ্যা দেবে কি না, এ নিয়েও প্রশ্ন রয়েছে।’

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভায় জেলা ও মহানগর নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ