ধানের শীষ নিয়ে সরাসরি লড়বেন যেসব নারী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানের শীষ নিয়ে সরাসরি লড়বেন যেসব নারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ জন প্রার্থীর তালিকায় ১০ জন নারী প্রার্থী রয়েছেন। এর মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন—

নাটোর-১: ফারজানা শারমিন

যশোর-২: মোছা. সাবিরা সুলতানা

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

শেরপুর-১: সানসিলা জেবরিন

মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা

ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি

ফরিদপুর-২: শামা ওবায়েদ

সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর

ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ