পতাকা টাঙাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পতাকা টাঙাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ

 

জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটনা উপজেলা সদরের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) এবং তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে দুই ভাই তাদের দোকানে জাতীয় পতাকা টাঙাতে যায়। এ সময় বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ