দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম অসহায় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম অসহায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম অসহায়। জালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ সবকিছুই দ্বিগুণ থেকে তিনগুণে উঠেছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং মাছ-মাংস সবকিছুতেই আজ চরম ঊর্ধ্বগতি। মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে।

রোববার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ নম্বর ওয়ার্ডের ‌‘এ’ ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দেশে এখন চুরি, ডাকাতি বেড়ে গেছে। মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। গতকাল এটিএম বুথের টাকা উঠাতে গিয়ে ছিনতাইকারীর হাতে মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের চাঁদাবাজিতে নগরবাসী অতিষ্ঠ।

পরে ওই ইউনিটের সম্মেলনে আব্দুল মান্নানকে সভাপতি, আবদুস শুকুরকে সাধারণ সম্পাদক এবং মো. আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ