বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। গানের বাইরে তার আরো একটি পরিচয় হলো, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সক্রিয় নেতা।

গতকাল সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন কনকচাঁপা। কিন্তু জানা গেছে, সোমবার ঘোষিত তালিকায় ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে বিএনপি।

গতকাল মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। কিন্তু সিরাজগঞ্জ-১ আসনে নাম ঘোষণা স্থগিত রাখায় এই তালিকায় জনপ্রিয় এই সংগীতশিল্পীর নাম আসেনি। এর পরপরই বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

যার প্রতিক্রিয়ায় গতকাল রাতে এক ফেসবুকে পোস্টে কনকচাঁপা লেখেন, ‘‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’’

মনোনয়ন না পেয়েও তার এমন শান্ত ও আস্থাভরা মনোভাব দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ কণ্ঠশিল্পীকে প্রশংসায় ভাসাচ্ছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। সে সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত রাজনীতিবীদ মোহাম্মদ নাসিম। গানের বাইরেও বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় কনকচাঁপা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ