উত্তরায় ফ্লাইওভারের গার্ডার ভেঙে প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার ভেঙে প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

 

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-২২৬০০৮) থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের।

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৫ জুলাই গাজীপুরে একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হয়েছিলেন।

এ দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তারপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ