শেখ হাসিনার ডাকসু সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার ডাকসু সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডাকসুর নির্বাচিত নেতারা এ বিষয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। ওই নির্বাচনের পর ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। কাকতালীয়ভাবে ২০২৫ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভাতেই সেই সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান এজিএস মহিউদ্দিন খান।

তিনি বলেন, “২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে সদস্যপদ দেওয়া হয়েছিল, তেমনি ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় তা বাতিল করা হবে। নির্বাচিত সব প্রতিনিধি এ সিদ্ধান্তে নীতিগতভাবে একমত হয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।”

মহিউদ্দিন খান আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করছি। নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার, এখনো সেই চেষ্টাই করছি।”

তিনি জানান, ডাকসুর কার্যক্রমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে— তাৎক্ষণিক সেবামূলক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন। “সেবামূলক কাজের অনেকগুলো এখন দৃশ্যমান, আরও কিছু শীঘ্রই বাস্তবায়ন হবে। আর নীতিগত পরিবর্তনের কাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে,” বলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ