দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, ছেলেকে বিক্রির জন্য বাজারে তুলছেন মা’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, ছেলেকে বিক্রির জন্য বাজারে তুলছেন মা’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১:১৭ অপরাহ্ণ

 

‘সরকারের হঠকারী সিদ্ধান্তে দেশে জ্বালানির তেলের দাম বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি। এ ঊর্ধ্বগতির কারণে দেশে নীরব দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। এ সংকট সরকার নিজেই তৈরি করেছে। যার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে সন্তানকে খাওয়াতে না পেরে বাজারে বিক্রির তুলছেন মা।’

সোমবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরের ১৪নম্বর লালখান বাজার ওয়ার্ডের ডেবার পাড় ‘সি’ ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, এ সরকারের নির্যাতন, নিপীড়ন ও নিষ্পেষণে নিষ্পেষিত হয়ে দোজখ খানায় আছে মানুষ। সাধারণ মানুষ ঠিকমতো দুবেলা খেতে পারছে না। অন্যদিকে, সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন— আমরা বেহেশতে আছি, ‘নাউজুবিল্লাহ’। যারা প্রতিনিয়ত দেশবাসী সঙ্গে মিথ্যাচার করে তাদের এ দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুনর্গঠন কমিটির নেতাদের নিয়ে মহানগর বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল পর্যায়ের ইউনিট যে সম্মেলন শুরু হয়েছে তাতে তৃণমূলের নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবিকে প্রাধান্য দিয়ে সম্মেলনের মাধ্যমে এ ইউনিট কমিটিগুলো সম্পূর্ণ হচ্ছে।

প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, এ স্বৈরাচার সরকারের নির্যাতন—নিপীড়নের শিকার হয়েছে এ লালখান বাজার ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী। তারপরও আমাদের কোনো নেতাকর্মী মনোবল হারায়নি। দীর্ঘদিন জেল, জুলুম, অত্যাচার নিপীড়ন, নির্যাতন সহ্য করে রাজপথে আছে। এ স্বৈরাচারী সরকার বিএনপির কোনো নেতাকর্মীদের রাজপথে দমিয়ে রাখতে পারবে নাই। সামনে আন্দোলনে আপনাদের ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে হবে।

দ্বিতীয় অধিবেশন শুরু করে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খুলশী-পাহাড়তলী হালিশহর পুনর্গঠন কমিটির টিমপ্রধান এসএম সাইফুল আলমের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের সদস্য মোহাম্মদ মিয়া ভোলা, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের সদস্য আব্দুল হালিম শাহ আলম, বিভাগীয় শ্রমিক নেতা ও পুনর্গঠন টিমের সদস্য শেখ নুরুল্লাহ বাহার, নগর মহিলা দলের সাবেক সভানেত্রী ও পুনর্গঠন টিমের সদস্য মনোয়ারা বেগম মানি, নগর বিএনপি সাবেক নেতা আব্দুল হালিম স্বপন, ইউসুফ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক, গুলজার বেগম, নবী হোসেন, ফারুক সিকদার, মাসুদ কামাল, বাহার মিয়া, মোহাম্মদ বাবুল, অ্যাডভোকেট শহিদুল হক লিটন, শহীদুল আলম, শওকত হোসেন, মোহাম্মদ টিটু, নুরুল ইসলাম, স্বপন, আব্দুল নূর প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পুনর্গঠন টিমের প্রধান এসএম সাইফুল আলম বলেন, জেল-জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। যারা দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত তাদের ভোটের মাধ্যমে আমরা প্রতিটি ইউনিট কমিটি গঠন করবো এবং আমাকে যেসব থানাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে— সেসব থানার সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিটগুলো দ্রুত সময়ে শেষ করবো। যারা আজকে নির্বাচিত হয়েছেন, তারা সবাই সম্মেলনে তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

তিনি ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ডেবার পাড় ‘সি’ ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ আলাউদ্দিনকে সভাপতি, তহিদুল আলমকে সাধারণ সম্পাদক এবং মো. স্বপনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটি ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ