ছাত্রদল নেতার উদ্যোগে সেতু নির্মাণ, লাখো মানুষের দুর্ভোগ লাঘব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতার উদ্যোগে সেতু নির্মাণ, লাখো মানুষের দুর্ভোগ লাঘব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সুনামগঞ্জের হাওরাঞ্চল মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জোরখলা ফেরিঘাটে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি নিরসনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। নিজস্ব অর্থায়নে তিনি নির্মাণ করেছেন ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সেতু, যা এখন এলাকার মানুষের চলাচলকে অনেক সহজ করেছে। সেতুটি শুধু যাতায়াতের সুবিধা প্রদান করছে না, বরং স্থানীয়দের জন্যস্বস্তি ও আনন্দের উৎস হয়ে উঠেছে। মিজানুর রহমানের এই উদ্যোগ এলাকার জনজীবন অনেকটা সহজ করেছে।


জানা যায়, বহুদিন ধরে খেয়া নৌকায় কিংবা অতিরিক্ত ভাড়া দিয়ে পারাপার হতো এই ঘাটের মানুষ। মৌসুমি ইজারাদাররা শুকনো মৌসুমে মোটরসাইকেল প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করত। ফলে প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হতো দুর্ভোগে।

মানবিক এই উদ্যোগে বদলে গেছে জোরখলা ফেরিঘাটের চিত্র। এখন প্রতিদিন শত শত মানুষ পার হচ্ছেন এই কাঠের সেতু দিয়ে, কোনো ভাড়া ছাড়াই।
স্থানীয় বাসিন্দারা জানায়, ‘বিগত সময়ে জোরখলা খেয়া পারাপারের সময় ভোগান্তির পাশাপাশি টাকাও দিতে হতো। ফেরিঘাটটি উন্মুক্ত করে দিয়ে ছাত্রদল নেতা মিজানুর রহমান যে উদ্যোগটি গ্রহণ করেছেন; তা সত্যি প্রসংশনীয়।

এখন তারা বিনা টাকায় পারাপার হতে পেরে খুশি।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু জানিয়েছেন, এটি লোক দেখানো কোনো উদ্যোগ নয়; বরং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস থেকৈ আমি এটি করেছি। আমার বাবা মরহুম আব্দুল লতিফ তালুকদার এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, পিতার আদর্শকে বুকে ধারন করে আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের মুখের হাসিই আমার প্রাপ্তি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ