আ’লীগ ঠেকাতে বাঁশের লাঠি হাতে রাজপথে জুলাই ঐক্য
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বাঁশের লাঠি ও পতাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন জুলাই ঐক্য। বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ মিছিল শেষে জুলাই ঐক্যের নেতারা বলেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন নিষিদ্ধ থাকা সত্ত্বেও নাশকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
’
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়, নির্বাচন হবে কেবল জুলাই সনদের ভিত্তিতে। সরকারের সমালোচনা করে তারা আরো বলেন, দৃশ্যমান বিচার ও জুলাই সনদ ঘোষণা না হওয়ায় জনগণের ক্ষোভ বাড়ছে।’
এ সময় বিক্ষোভ মিছিল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারা দেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এর আগে সায়েন্স ল্যাব মোড় থেকে হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচারের দাবিতে লাঠি মিছিল বের করে সংগঠনটি।
এ সময় অনেকের হাতে থাকে জাতীয় পতাকা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
জনতার আওয়াজ/আ আ