মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবিনিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবিনিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই যুবকের নাম রনি সরদার ও শুভ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার করে। নিহত রনি সরদার বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।
জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকালে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়ে। এসময় তলা ফেঁটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকা উদ্ধার কাজ রাতে বন্ধ করে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হওয়ার পর শুক্রবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মেঘনা নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন রকম অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ