নির্বাচনে জামানত ৫০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারণের দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে জামানত ৫০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দিয়েছি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এনপিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। আমরা এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করি। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গীমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করি।”

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “জোটের শরীক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার অনুমতি এবং নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করার সিদ্ধান্ত সময়োপযোগী। প্রবাসী ভোটারদের ভোটদানের ব্যবস্থা রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবী পূরণ করেছে।”

এসময় নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জামানত ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হোক।”

উল্লেখ্য, গত ২২ অক্টোবর এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলররা মহাসচিব মো: আনিসুর রহমান দেওয়ানকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষমতা অর্পণ করেন। এর ধারাবাহিকতায় ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আজ (১৫ নভেম্বর) ঘোষণা করা হয়েছে।

এনপিপি’র মহাসচিব মো: আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো: আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য মো: ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ