দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন: মিলন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন: মিলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন, ধানের শীষ প্রতীককে ভালোবাসে। মানুষের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ।

শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ধানের শীষের সমর্থনে জনসংযোগ শেষে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য।

তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। যদি আল্লাহ আমাকে জনগণের খেদমত করার সুযোগ করে দেন, তবে ১৭ বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করতে পারেনি—আমি তার চেয়েও বেশি করব। প্রমাণ করব বিএনপি ও আওয়ামী লীগ এক নয়। এটি আমার উন্নয়নের অঙ্গীকার।

তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ আমার নামে অসংখ্য মামলা দিয়েছে; কিন্তু একটিও দুর্নীতির মামলা করতে পারেনি। কোনো দুর্নীতিবাজের সঙ্গে আমার বন্ধুত্ব হবে না—এই অঙ্গীকার করিলাম।

মিলন আরও বলেন, অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নিরাপদে ভোট দিতে পারবেন। ছাতক ও দোয়ারাবাজারে বিএনপির কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, এখানে বিএনপির মধ্যে কোনো কোন্দল নেই।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শের আলী এবং পরিচালনা করেন সাইফুর রহমান সাইফী।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন-সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, তানিমুল ইসলাম, মো. শফি উদ্দিন, বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, মেহেদী হাসান সোনা মিয়া, পিয়ারা মিয়া, আব্দুল্লাহ সর্দার, যুবদল নেতা আব্দুল কাইয়ুমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ