গোপালগঞ্জে আ'লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে আ’লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র সব ধরনের নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ সদরের বিজয়পাশা, মান্দারতলা, গোপীনাথপুর ও কাশিয়ানীর গোপালপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে তার জন্য আমরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা বিএনপিসহ আমাদের যে অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান নিয়েছে। আশা করি, সব ধরনের নাশকতা ঠেকাতে পারব।

এদিকে জেলায় সব ধরনের নাশকতা ঠেকাতে সব প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তা জোরদার ও জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ