উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২২, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাস ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন একটা তথ্য আমরা পেয়েছি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। ‎

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ