ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

 

সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (১৬ আগষ্ট) রাতে চৌকিদেখীতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩,৫ও ৬ নং ওয়ার্ড বিএনপির টীম লিডার কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের সদস্য সচিব, জেলা বারের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাসুক, শামীম মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়ত করেন ওয়ার্ড বিএনপি নেতা মওলানা শিব্বির আহমদ।

এসময় পদপ্রত্যাশী ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, মৃত্যবরন কারি বিএনপি নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ