মওলানা ভাসানীর মাজারে এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সংগঠক শোয়েব মাহমুদ, খাইরুল কবির, জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জাতীয় কৃষক শক্তির প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাভেদ, যুব শক্তির জেলা আহ্বায়ক মীর সায়মন ইসলাম, মুখ্য সংগঠক মজনু মিয়া, ছাত্র শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সিয়াম, কেন্দ্রীয় সদস্য জাবের, খলিলুর রহমান, জাকসুর নির্বাচিত সদস্য চিশতি, জেলা ছাত্র শক্তির শেরশাহ, মুনসুর হেলাল, মাহাথির, নাজমুল ও আলিফ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ও উপজেলা এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মাসুদ রানা, মামুন মিয়া, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার আকাশ, ইসরাত জাহান রুমি, শেখ ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলার প্রধান সমন্বয়কারী খন্দকার মাসুদ পারভেজ, দেলদুয়ার উপজেলার প্রধান সমন্বয়কারী উর্মী আক্তার পরি, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মিজানুর রহমানসহ জেলা–উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ