পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার শিশু রাইসার বর্তমান সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. জাবির হাসান ও ডা. তানজিলা আক্তার। ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’- এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম শিশু রাইসার নানা-নানী ও খালার সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে শিশু রাইসার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পোশাক, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন সেলের সদস্যরা।

গত ১ অক্টোবর চার বছর বয়সী মাতৃহারা শিশু রাইসার পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে রাইসাকে মারধরের অভিযোগ ওঠে। শারীরিক আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ঐ সময় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর ঝালকাঠির সদস্যরা শিশু রাইসাকে দেখতে যান ও তার চিকিৎসা সহায়তা প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ