রাজধানীতে আফটার শক আতঙ্ক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে আফটার শক আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে আতঙ্কে অনেকেই ভবন থেকে বের হয়ে আসেন। আফটার শক আতঙ্কে দুপুর সো ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অনেকে রাস্তায় অবস্থান করছেন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভূমিকম্পে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নাগরিকরা ফোন করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার সংবাদ তারা পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ