গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যম উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছ
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে।
তিনি বলেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান।
বিএনপি সবসময় গণমাধ্যমের উন্নয়নের জন্য কাজ করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে।
এ সময় অন্য বক্তারা বলেন, গণমাধ্যম সংবাদ উপস্থাপনের সময় যেন নিরপেক্ষ থাকে, বাংলাদেশের পক্ষে থাকে। গণমাধ্যমকে জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দিয়ে তারা বলেন, সাংবাদিকদের সর্বত্র ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে।
জনতার আওয়াজ/আ আ