জন্মাষ্টমীর দিন সরকারী ছুটি ঘোষণা দিয়েছিল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মাষ্টমীর দিন সরকারী ছুটি ঘোষণা দিয়েছিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিএনপি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি সকল ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের এই দিনটিকে বিএনপি সরকার সরকারী ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় সনাতন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সভায় এই বিএনপি নেতা আরও বলেন, অত্যাচারী রাজার নিষ্ঠুর দুঃশাসনের যুগে আজকের এই দেনে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। শ্রীকৃষ্ণ সেই নিষ্ঠুর শাসনকে দমন করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তাই হিন্দু সম্প্রদায়ের জনগণকে শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমাজে ন্যায় বিচার, মানবিকতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে হবে।

এ সময় তিনি জন্মাষ্টমী উপলক্ষে সতানত ধর্মাবলম্বীদের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সহ সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক আশোক সরকার অপু, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবদুল আজিজ খান, পৌর কমিশনার মনিরুজ্জামান স্বাধীন, সনাতন যুব সংঘের নেতা স্বপন ধর ও সমীর সরকার। পরে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ