মাগুরা-২ আসনে কাজী সালিমুল হকের মনোনয়ন দাবিতে হিন্দু সম্প্রদায়ের জনসভা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হকের মনোনয়ন দাবিতে হিন্দু সম্প্রদায়ের জনসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

 

মাগুরা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে হাজারো হিন্দু নারী-পুরুষের উপস্থিতি জনসভাস্থলকে উৎসবমুখর করে তোলে।

সোমবার (২৪ নভেম্বর) এ জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

মাগুরা-২ আসন থেকে বিএনপি থেকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাথমিক মনোনয়ন পেলেও, পরিবর্তে এলাকার হিন্দু সম্প্রদায়ের বিপুল অংশ কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে এ সমাবেশ করেছে। সমাবেশে ঢোল-ডগর বাজিয়ে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ সমর্থন প্রদর্শন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ