হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছে পাঠানো চিঠির এখনও কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিঠি পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। এর পরই শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে গত শুক্রবার দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা।

এর আগে, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ