সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিহতের পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করেন তার পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ সময় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

এ ছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী গোয়ালাবাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিয়মসহ ৩১ দফার প্রচারণাও চালান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

গত ১ নভেম্বর সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা যান হারুন মিয়া ও তার মেয়ে আনিসা (৮)। আহত হন আরও ৪ জন। নিহতরা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ