এমরান চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এমরান চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা পৌঁছে যাচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী দুটি উপজেলা- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ঘরে ঘরে। সেগুলো পৌঁছে দিচ্ছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর একঝাঁক উদ্যমী তরুণ ও যুবক কর্মী-সমর্থক। যারা ধানের শীষ প্রতীকের প্রশ্নে আপসহীন ও নিবেদিতপ্রাণ কর্মী। তাদেরকে দিকনির্দেশনা এবং পরিকল্পনা দিচ্ছেন সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি অ্যাড. এমরান আহমদ চৌধুরী ও দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতেই এসব তরুণ-যুবকের এ অক্লান্ত প্রয়াস।

প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের পাড়া-মহল্লায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সব অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে বের হয়ে গণসংযোগ করে লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপির ৩১ দফা। সেই সঙ্গে এ আসনে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে চাইছেন ভোট। এসময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন গণসংযোগকারীরা।

দলীয় তৃণমূলের কর্মীদের বক্তব্য- ইতোমধ্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে জোয়ার উঠেছে দুই উপজেলায়। মানুষ বুঝতে পারছেন- সমৃদ্ধির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে কাঙ্খিত উন্নয়ন হবে। আর এর জন্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।

এদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে তাঁর সিলেটস্থ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বিশেষ মুনাজাতের মাধ্যমে আপসহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এসময় সিলেট ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ