আ'লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল: নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল: নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না; বরং তারা দীর্ঘদিন ধরে ভারতের লেজুরভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে। যার ফলে গত ১৬ বছরে বাংলাদেশকে কার্যত ভারতের প্রভাবাধীন অবস্থায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব বক্তব্য দেন।

নুর বলেন, দেশে শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়নি। এমন ব্যবস্থা তৈরি হয়নি, যেখানে সবাই আইনের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে কিংবা আইনের দৃষ্টিতে সবাই সমান হবে। আমরা নিজেদের মধ্যেও নিরাপত্তাহীনতায় ভুগি। কয়েকদিন আগে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই করা হয়েছে। মোহাম্মদপুরে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, পুরান ঢাকায়ও গুলি করে নির্বিঘ্নে চলে যাচ্ছে অপরাধীরা। যে ফ্যাসিবাদী শক্তিকে আমরা হটিয়েছি, জনগণ যে শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছে—তারা এখন নানা উপায়ে ফিরে আসার ছক আঁকছে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ তুলে নুর বলেন, সে সময় সরকারের পক্ষ থেকে জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমকে ছাত্রদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা তখন সংসদ ভবনে বৈঠকে বসেছিলাম।

তিনি বলেন, আলোচনার একপর্যায়ে তারা গল্পের ছলে বলেছিলেন, ‘মিয়া, আন্দোলন তো আমরা একসময় করেছি। ২০০৬ সালে বিএনপি-জামায়াতকে হঠানোর জন্য লগি-বৈঠার আন্দোলন। ওপার থেকে এপারে এসে সিম ঢুকিয়েছি। এখানে লোকজনকে পিকেটিং করানো, বোমা মারানো, ককটেল বিস্ফোরণ—যা দরকার করেছি; আবার ওইপারে ফিরে গেছি। বিএসএফ আমাদের সেই সুযোগ দিয়েছে।’

নুরের দাবি, দেশে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে—চিহ্নিত ও দাগী অপরাধীরা অপরাধের পর সীমান্ত দিয়ে নিরাপদে চলে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ