খালেদা জিয়ার রোগমুক্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর ভাটারার সাইদনগরে অবস্থিত দারুস সালাম হোসেইনিয়া মাদরাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়র। এতে মাদরাসাটির হেফজ বিভাগের (কোরানের হাফেজে ) অধ্যয়নরত কয়েক শত শিক্ষার্থী ও এতিমদের অংশগ্রহণ করে।

মাহফিলে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ রুবেল, সহ-সভাপতি রাসেল হোসেন (মিজি) ও যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি ফাইয়াজ কবির তাওয়াফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস শাখার সভাপতি সায়েম উল হক সিকদার ও সাধারণ সম্পাদক আবির হোসেন, এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়সহ অন্যান্য নেতারা।

দোয়া মাহফিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, ‘দেশের এমন ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি দেশের প্রয়োজনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার মতো গুণী নেত্রী দেশের প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করুক- এই আমাদের প্রত্যাশা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এজন্য সবার কাছে দোয়া চাইছি।’

মাহফিল শেষে অংশগ্রহণকারী হাফেজ ও এতিম শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয় এবং আর্থিক সহায়তা দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ