ভোটে আওয়ামী দোসরদের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে: রাশেদ খান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটে আওয়ামী দোসরদের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আমার ভাই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা শহিদ হয়েছেন। দুই হাজারেরও বেশি ভাই-বোন জীবন দিয়েছেন। শিশুদেরও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি।

কাজেই সেই আওয়ামী লীগের লোকজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যেসব আওয়ামী লীগ নেতা মানুষের সঙ্গে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, তাদের সঙ্গে আমরা কোনো জুলুম করব না।

কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের নামে ডামি এমপি ও আওয়ামী দোসরদের বাংলাদেশের রাজনীতিতে মেনে নেওয়া হবে না।”

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পথসভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান রাশেদ খান।

তিনি হুঁশিয়ারি দেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নেন, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

ভারতের ইশারায় টাকা দিয়ে, পয়সা দিয়ে আওয়ামী লীগের লোকজন স্বাধীন প্রার্থী হয়ে ভোটে অংশ নিলে জনগণ তাদের রুখে দেবে। অন্তর্বর্তী সরকার যদি নমনীয়তা দেখায়, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।”

ভোটারদের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, “আগামী নির্বাচন হবে সচ্ছ ও সুষ্ঠু। ভোটের মাঠে টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ডামি এমপিরা টাকার জোরে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে।

ভোটার ভাই-বোনেরা, ডামি প্রার্থীদের দেখলেই জুতাপেটা করুন, ঝাঁটা দিয়ে ধোলাই করুন। এই ডামি আওয়ামী দোসররা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।”

তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ চরম অসুস্থ।

আমরা তাঁর জন্য দোয়া চাই। আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশের হাল ধরবেন। বেগম খালেদা জিয়া সার্বভৌম বাংলাদেশের প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক।”

পথসভায় উপস্থিত ছিলেন জেলা গণধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ