যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

 

মাগুরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়। যারা ‘মাইনাস ফোর’ ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসর।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনও কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে।

শফিকুল আলম আরও বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৪ উপজেলার বিভিন্ন কলেজের ৯টি দলের ফুটবলাররা এতে অংশ নিচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ