এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায় যাচ্ছেন জুবাইদা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায় যাচ্ছেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থানের দুই ঘণ্টার কিছু সময় পর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ধানমন্ডিতে মায়ের বাসভবনের দিকে রওনা হন। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন।

আজ বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ