বড় কোন সংকট না হলে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বড় কোন সংকট না হলে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট বা বিপর্যস্তকর পরিস্থিতি সৃষ্টি না হলে রমজানের আগেই ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের কথা ঘোষণা করেছে, বিএনপি সেই নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের অসুস্থতা বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।’

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদারপাড়া জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের পরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ