পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২০, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২০, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না। তার বক্তব্য দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। মন্ত্রীর এমন বক্তব্যে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতকেও অস্বস্তিতে ফেলেছে।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিএম কাদের বলেন, দেশে দুর্নীতির সুনামিতে আদর্শ ও ন্যায়পরায়ণতা ভেসে যাচ্ছে। দুর্নীতির মাধ্যমে প্রতি বছর দেশ থেকে কোটি টাকা পাচার হচ্ছে। জবাবদিহিতার অভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে প্রতিটি ক্ষেত্রে। কেউ দুর্নীতির সমালোচনা করলে সরকার তাকে ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রবিরোধী মনে করে। সঠিকভাবে দেশ পরিচালনা করতে চাইলে, সমালোচনা শুনতে হবে ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিষয়ে কথা উঠলেই সরকারের পক্ষ থেকে এটিকে হাস্যকর বলে উড়িয়ে দেওয়া হয়। ফলে সারা বিশ্বে আমরা মিথ্যাবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছি।’

জাপা চেয়ারম্যান বলেন, দেশের নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন। আবার প্রতিনিধি পছন্দ না হলে ভোটের মাধ্যমে পরিবর্তন করার অধিকার চায়। প্রজাতন্ত্র মানে দেশের মালিকানা সাধারণ মানুষের। দেশের মালিকানা সাধারণ মানুষের না থাকলে এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে, কখনই দুর্নীতি রোধ করা সম্ভব হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ