ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।’

অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে- এমন প্রশ্নও তোলেন রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ