হাটহাজারীতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণ দোয়া অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাটহাজারীতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণ দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর হাটহাজারী কলেজ ময়দানে এক বিশাল গণ দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আহ্বানে হাটহাজারী উপজেলা ও বায়েজিদ এলাকার সর্বস্তরের হাজারো মানুষ এই দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন। আসর নামাজের জায়াতের সাথে সাথে দোয়া মাহফিল শুরু হয়।

মোনাজাতে দেশের তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয় এবং দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়। পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতা, হায়াতের মধ্যে বরকত এবং দেশের পরিচালনায় তার অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য আল্লাহপাকের রহমত কামনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশ পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দানের জন্যও আল্লাহর রহমত কামনা করা হয়।

এর আগে শতাধিক হাফেজের কণ্ঠে কোরআনের খতম ও শেফা এ-তসবিহ তাহলিম অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমেরা দোয়া মাহফিলের আয়োজন ও পরিচালনায় সহায়তা করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে মোনাজাতে অংশ নেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, মেম্বার আবদুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধূরী, আবদুল কাদের জসীম, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব রহমতুল্লাহ, নুরুল আলম মফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ হাজারো নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ